বিজয় বার্তা ২৪ ডড কম
মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।
সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চাষাঢ়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি সহ সর্বস্তরের জনগন।
পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।
