নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ-উল-ফিতর নামাজ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় ‘জাহাগিরিয়া তরিকার’ অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন এবং ঈদ উদযাপন করেন।
জামাতের ইমামের দায়িত্ব পালন করেন মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ। জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ,পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জ, বন্দর , আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাত করা হয়।
মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ বলেন, কোনো দেশকে অনুসরণ করে নয়, সহী হাদিসকে মেনে একদিন আগে ঈদুল ফিতর উদযাপন করছি। আমরা এই নিয়মে দীর্ঘদিন যাবৎ ঈদুল ফিতর ও আযহা উদযাপন করছি।

