বিজয় বার্তা ২৪ ডট কম
“উন্নয়নের গনতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়নগঞ্জ জেলা প্রশাসন আয়োজন করেছে ৩ দিন ব্যাপী ”উন্নয়ন মেলা-২০১৭”।
গনমাধ্যমে প্রেরিত অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আব্দুল হামিদ মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সোমবার ৯ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্স (ওসমানী পৌর স্টেডিয়াম সংলগ্ন) মাঠে ভিডিও কফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা আগামী ১১ জানুয়ারী পর্যন্ত চলবে।উক্ত উন্নয়ন মেলায় নারায়ণগঞ্জ জেলার সরকারী, বেসরকারীসহ মোট ৬৫ টি প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। মেলা প্রতিদিন সকাল ১০ টায় শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। উন্নয়ন মেলার অনুষ্ঠান সূচীর মধ্যে রয়েছে সোমবার (৯ জানুয়ারী) সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা। এরপর সাড়ে ১০ টায় মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করবেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। দুপুর ১২ টায় তায়কোয়ানডো প্রদর্শন। বিকাল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।মঙ্গলবার (১০ জানুয়ারী) সকাল ১০টায় প্রামাণ্য চিত্র প্রদর্শন। বেলা ১২ টায় কারাতে প্রদর্শন। বিকাল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার (১১ জানুয়ারী) সকাল ১০টায় প্রামাণ্য চিত্র প্রদর্শন। বেলা ১২ টায় শরীরচর্চা প্রদর্শন ও বিকাল ৪ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

