বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯৩টি চোরাই মোবাইল ফোন সহ মোবাইল চোরাকারবারি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ ।
বিষয়টি বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৩ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জুয়েল (২৯) চাঁদপুর জেলার ছেংগারচরের হাজীপুর এলাকার বাসিন্দা ও মোক্তার হোসেন (৩৫) মান্দারতলী এলাকার বাসিন্দা।
র্যাব-৩ এর মিডিয়া অফিসার জানান, বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়েল ও মোক্তার নামে দুই মোবাইল চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৩টি চোরাই মোবাইল ফোন, ২০টি মোবাইলের ব্যাটারি এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়।
র্যাব-৩ এই কর্মকর্তা আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এসব মোবাইল ফোন দেশের বিভিন্ন অপরাধী চক্রের সদস্যরা স্বল্পমূল্যে কিনে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সোনারগাও থানায় হস্তান্তর করা হয়েছে।

