বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ন-মহাসচিব মামুনুল হক একটি কক্ষে স্বামী স্ত্রী পরিচয়ে অবস্থানকালে স্থানীয়দের হাতে অবরুদ্ধ ঘটনায় হেফাজতের কয়েক হাজার কর্মীরা রিসোর্টে ভাংচুর করে মামুনুল হককে ছিনিয়ে নেয়। এসময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে, অর্ধশতাধিক যানবাহন ও আওয়ামীলীগ অফিস ভাংচুর করে হেফাজত কর্মীরা। রাত সাড়ে ১০টায় পুলিশ তাদেরকে বাঁধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পযার্য়ে পুলিশের সঙ্গে হেফাজত কর্মী সংঘর্ষ বেঁধে যায়। এসময় পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক।

