বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ উপজেলার গ্যাসের চুলা লিকেজ থেকে আগুনে স্বামী-স্ত্রী ও এক সন্তানসহ তিন জন অগ্নিদগ্ধ হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিকার সকালে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ী চিনিষ গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কবির মিয়ার ভাটাটিয়া লায়লা বেগম প্রতিদিনের ন্যায় গ্যাসের চুলা বন্ধ ও ঘরের দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাতে গ্যাসের চুলার লিকেজ থেকে গ্যাস বাহির হয়ে ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে ফজর নামায পড়ে লায়লা বেগম কিছু না বুঝার আগেই গ্যাসের চুলায় আগুন দিতে গেলে ঘরের মধ্যে বাতাসের সাথে মিশে থাকা গ্যাসে আগুন লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা লায়লা (৫০) তার স্বামী হাবিব (৫৫) ছেলে রিফাদ (২৫) গায়ে আগুন লেগে দগ্ন হয়। এ সময় তাদের চিৎকারে ও ঘরে আগুন থেকে আশপাশের লোকজন আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে আশংকা জনক অবস্থায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে যায়। শেখ হাসিনা বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান আগুনে লায়লার ৭০ শতাংশ তার স্বামী হাবিবের ৩০ শতাংশ ও ছেলে রিফাতের ২০ শতাংশ পুড়ে গেছে।

