বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামীকে চেতনানাশক ঔষুধ খাইয়ে অচেতন করে স্ত্রী হোসনে আরাকে শ্বাসরোধ করে হত্যা অভিযোগ ভাড়াটিয়া বিরুদ্ধে।উপজেলার ঝাউচর গ্রামে শনিবার রাতে কোন এক সময় এ হত্যার ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।
নিহতের ছেলে আল আমিন জানান, গত পাঁচ মাস আগে রংপুর এলাকার হারুন অর রশিদ ও তার স্ত্রী সুলতানা ভাড়াটিয়া হিসেবে বসবাস করে ও একটি কারখানায় চাকুরি করেন। তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল এবং বিশ্বসস্থ হওয়ায় সব সময়ই ঘরে যাওয়া আসা করতো। মা কোথায় টাকা ও স্বর্ণালংকার রাখতো সব কিছুই জানতো তারা। সেই সুযোগে বাবা ও মায়ের সঙ্গে গল্প করে বাবাকে চেতনানাশক ঔষুধ খাইয়ে অচেতন করে। পরে মাকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এঘটনায় থানায় মামলা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

