বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। দুপুরে সোনারগাঁও সরকারি কলেজের পার্শ্ববর্তী মারীখালি নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বৈদ্যারবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, নদীতে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্যত্র হত্যা পর মরদেহটি নদীতে ফেলে দেয়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা এবং হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চলছে।
