বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে মালবাহি কাভার্ডভ্যানের চাপায় মাঈনউদ্দিন এক অটোরিক্সা যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুইজন। রাতে কাঁচপুর সেতু নিচে এ দুর্ঘটনা ঘটে। সে কুমিল্লার দাউদকান্দি এলাকার জাকির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঢাকাগামী একটি মালবাহি কাভার্ডভ্যান সেতুর উপরে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে যায়। এসময় পিছনে থাকা একটি অটোরিক্সাকে চাপা দিলে মাঈনউদ্দিন নামে এক যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু ও আহত হয় চালক সহ এক যাত্রী। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দূর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায় গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

