বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বন্দর কলাগাছিয়া নৌ-পুলিশ। দুপুরে উপজেলার একরামপুর গ্রামের ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কলাগাছিয়া নৌ-পুলিশ পরিদর্শক সাহলে আহম্মদ পাঠান জানান, ব্রহ্মপুত্র নদে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে মরদেহটি ৫/৬দিনের আগে। ময়নাতদন্তের রিপোর্ট ও নিহতের পরিচয় পেলে বিস্তারিত বলা যাবে।

