নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম।
সোমবার (১২ মে) দিবাগত মধ্যরাতে একটি ফ্লাইটে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
এর আগে, গত বছরের জুলাই-আগষ্টে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আটককৃত আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান মাসুম নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ঘনিষ্ঠজন বলে জানা গেছে।

