বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত বুধবার মধ্যরাতে ৭০ পিছ ইয়াবাসহ পৃথক স্থান থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি মামলায় আসামীদের নারায়ণগঞ্জে বিজ্ঞ আদালতে পাঠানো হইয়াছে। অপরদিকে মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোর্পদ করেছে তার বাবা।
থানাসুত্র জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে এসআই আঃ হক সিকদার, এএসআই ইসহাক সংগীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুজন পেশাদার মাদক ব্যসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোনারগাঁ পৌরসভার খাসনগর দিঘীর পাড়ের আঃ করিমের ছেলে মাসুমকে ৪০ পিস ও নোয়াইল গ্রামের আনোয়ার হোসেনের পুত্র সজিব ওরফে মুসাকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। অপরদিকে বারদী ইউনিয়নের নুরুদ্দিন মিয়া তার মাদকাসক্ত ছেলে নাদিমকে (৪০) ২ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজাসহ পুলিশে সোর্পদ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ মাসের সাঁজা প্রদান করেন।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম জানান, সোনারগাঁ থেকে মাদক র্নিমূলের লক্ষে এ অভিযান অব্যাহত থাকবে। আসামীদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোর্পদ করা হয়েছে।
