বিজয় বার্তা ২৪ ডট কম
১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ হল রুমে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহিনুর ইসলামের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস-২০১৭ যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. গামসুল ইসলাম ভ’ইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপনসহ সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

