বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দিদারুল ইসলাম (২৬) নামে এক মসজিদের ইমামকে ধারালো অস্ত্র দিয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের নারায়নদিয়া (মল্লিকপাড়া) জামে মসজিদের ইমাম সাহেবের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত দিদারুল ইসলাম (২৬) রাজশাহী জেলার তেরখাদা উপজেলার রাজাপুর গ্রামের আফতাব ফরাজি ছেলে। গত ২৬ জুলাই নারাদিয়া জামে মসজিদের ইমাম হিসেবে চাকুরীতে যোগদান করেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত ইমামকে মসজিদের দরজায় ঠক ঠক করে জাগিয়ে তোলার চেষ্টা করেন কিন্তু ইমাম সাহেবের কোন সাড়া শব্দ আর শুনা যাচ্ছে না। মসজিদে খোঁজ করতে গিয়ে ইমামের গলাকাটা মরদেহ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা । তারা আরো বলেন, গত ২৬ জুলাই মাসে ঈদের ছুটিতে ইমাম বাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার মসজিদে কাজে যোগ দেয়ার একদিন পরেই এ ঘটনা ঘটল।
বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে আসা সোনারগাঁও থানার উপ পরিদর্শক শহিদ জানান, গতকাল রাতে এশার ইশার নামাজের পর যে কোন সময় এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। ইমাম দিদারুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

