বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর পাকুন্ডা এলাকায় শনিবার সকালে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এসবিএস ইটভাটার নিরাপত্তা প্রহরী আফজাল হোসেন (৫৭) মৃত্যু হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীরা, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গাবতলী এলাকায় এশিয়ান হাইওয়ের সড়কের পাশে অবস্থিত দেলোয়ার হোসেনের মালিকানাধীন এসবিএস ইটভাটায় দীর্ঘ দিন ধরে অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ চালিয়ে আসছিলো। গতকাল শনিবার সকালে বিদ্যুতের তার মাটিতে পড়ে থাকায় ইটভাটার নিরাপত্তা প্রহরী আফজাল হোসেন চলাচলের সময় বিদ্যুতাড়িত হয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আফজাল হোসেন ওই এলাকার মৃত আব্দুল মালেক এর ছেলে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

