সোনারগাঁ,বিজয় বার্তা ২৪
সোনারগাঁয়ে প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কমিটি দ্বারা উন্নয়নের কাজ করা হবে । মঙ্গলবার বিকালে সোনারগাঁ উপজেলা সাদিপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের উন্নয়ন কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে মাননীয় সংসদ সদস্য নারায়ণগঞ্জ ৩ জননেতা লিয়াকত হোসেন খোকা এ কথা বলেন । তিনি আরো বলেন সোনারগাঁ এক সময় রাজধানী । আমাদের পূর্ব পুরুষেরা আমাদের সোনারগাঁ অনেক উন্নয়ন করেছিল । কিন্তু আজ আমাদের সোনারগাঁ উন্নয়ন অনেক পিছয়ে গেছে। । আল্লাহপাকের রহমতে আমি এম পি হয়ে আপনাদের খেজমত করার সুযোগ দিয়েছে । আমি এমপি হওয়ার পর পুরো সোনারগাঁ ঘুরে দেখেছি আমার সোনারগাঁর কি বেহাল অবস্থা , আমি এমপি হওয়ার পর সোনারগাঁ ১০টি ইউনিয়নে রাস্তা ঘাট , স্কুল কলেজ ,কালভাট, মসজিদ মাদ্রেসা সহ সর্বদিকে উন্নয়ন করে যাচ্চি। তিনি আরো বলেন প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কমিটি দ্বারা উন্নয়নের কাজ করা হবে । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাবেক ভাইচ চেয়ারম্যান জাহাঙ্গির আলম, বিশিষ্ট শিল্পপতি রমিজউদ্দিন ভূইয়া ,সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হাসেম , শেখ রুহুল আমীন , বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ , আমির মেম্বার , ৩র্ন ওয়ার্ডের জাকির হোসেন মেম্বার, মো. মাইনুদ্দিন মেম্বার, হাজী আজিম উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ। পরে তিনি বরগাঁও ৫নং ওয়ার্ডে বরগাঁও করিম ভূইয়া বাড়ী হইতে হিজলতলা বাজার পর্যন্ত রাস্তা উদ্বোধন করেন ।