বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁও উপজেলায় নোয়াগাঁও ইউনিয়নে পরমেশ্বরদী পুরাতন বাস স্ট্যান্ড হইতে বিজয় নগর পর্যন্ত বাস্তব কাজ উদ্বোধন করা হয়েছে । গতকাল রবিবার বিকাল ৩ ঘটিকায় নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইউসুফ দেওয়ান রাস্তাটি উদ্বোধন করেন । রাস্তাটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন খাইরুল ইসলাম, সিব্বির আহমেদ দেওয়ান, শফিকুল ইসলাম,আঃ রউফ ভুইয়া,আব্দুল কাদির, আব্দুল মতিন,আঃ আউয়াল, সাহিদুল্লা,সাবেক মেম্বার আবুল খায়ের, সাইদুল ইসলাম, কাউসার,আবু তালেব,সাবেক মেম্বার নুরু মিয়া,ফারুক, তাহের ফকির, বাবুল, সাকিব হোসেন সহ প্রমুখ। আলহাজ্ব ইউসুফ দেওয়ান বক্তব্য বলেন নারায়ণগঞ্জ- ৩ আসনের সাংসদ ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি রাস্তাটি উদ্বোধন করা কথা ছিল , কিন্তু তিনি অসুস্থ্য থাকার কারনে আসতে পারেনি , এমপির বারদ্ধে এ কাজ টি চলছে, তিনি আরো বলেন মহাজোটের এমপি লিয়াকত হোসেন খোকা আমাকে অনেক ভাল বাসে, তাই আমি নোয়াগাঁও ইউনিয়ন ডিজিটাল রূপান্তন করবো ইনশাল্লাহ। তিনি আরো বলেন আপনাদের ভোটে মাধ্যমে আমি মাত্র ৭ মাস হলো এলাকায় চেয়ারম্যান হয়েছি, এই ৭ মাসে ৯টি ইউনিয়নের উন্নয়নের কাজ চলছে। আজকের এই বিজয় নগরের স্বাধীনতার পর কোন উন্নয়নের কোন কাজ হয় নাই। আমি রাস্তাটি ১৬ ফুট প্রস্থ্য করে কাজ করে যাব । যাতে বিজয় নগরের লোকেরা গাড়ী করে বাড়ি যেত হয়।
