বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ে জাতীয় শ্রমিকলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । গতকাল শনিবার ১৫ ই অক্টোবর ২০১৬ইং সকাল নয় ঘটিকায় মোরগাপাড়া চৌরাস্তা আওয়ামীলীগের অফিস কার্যলয়ে মোখলেছুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিনেল জাতীয় শ্রমিকলীগের চেয়ারম্যান আলহাজ্ব মো. শুকুর মাহমুদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড্য. ছামসুল ইসলাম ভূইয়া , সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম , সোনারগাঁ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ডা. মো. আলমগীর হোসেন , কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিকলীগের সভাপতি আ:মান্নান মেম্বার, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. তাইজুল ইসলাম, সভাপতি মো.বাবুল, মো. কাইউম সহ এলাকার শ্রমিকলীগের নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে উৎসব উদযাপনার মাধ্যমে কেক কেটে শ্রমিকলীগের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী দোয়া ও মিলাদের মাধ্যমে আরাম্ভ করে।
