বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস ডে-২০১৭ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী ও আলোচনা সভায় অংশ নেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রুবায়েত হায়াত শিপলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুলতান আহাম্মেদ মোল্লা বাদশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আশেক পারভেজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি রাশেদুল ইসলাম প্রমূখ।
