বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ সাদিপুর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক রতন ভূইয়া ও তার ভাতিজা নয়ন ভূইয়ার বাড়িতে সন্ত্রাসীরা হামলা ভাংচুর ও ককটেল ভিস্ফোরন চালায়। সন্ত্রাসীরা হলো সোনারগাঁ থানার বরগাঁও ভূইয়া বাড়ি এলাকার মৃত আবু তাহেরের ছেলে আয়েজ ভূইয়া, মুকুল ভূইয়া, মনির ভূইয়া, এবং শামায়ন প্রধানের ছেলে আলমগীর হোসেন, ইউনুস ও আঃ লতিফের ছেলে আমিনুল , শহিদুল। রোববার রাত ১০.০০ ঘটিকায় ঘটনাটি ঘটে । প্রতিবাদ করায় সাদিপুর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক রতন ভূইয়া ও তার ভাতিজা নয়ন ভূইয়াকে প্রাণ নাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীবাহীনি।
জানাযায়, সোনারগাঁ সাদিপুর ৫ নং ওয়ার্ডের এলাকা রতন ভূইয়া ও তার পরিবারের সাথে উপরোক্ত সন্ত্রাসীদের সাথে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে পূর্ব বিরোধ ছিলো বলে উক্ত বিরোধের জের ধরে উল্লেখিত সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে রতন ভূইয়া ও তার পরিবারের সাথে অশ্লিল ভাষায় গালমন্দ এবং ঝগড়া বিবাদ করিয়া বিভিন্ন ভয়ভীত সহ হুমকি প্রদান করিয়া থাকে এবং বিভিন্ন ভাবে ক্ষতি করার জন্য সুযোগ খুজতে থাকে।গত ২২/০১/২০১৭ ইং তারিখে রাত ১০.০০ ঘটিকার সময় সোনারগাঁ থানাধীন রতন ভূইয়ার নিজ বাড়ীতে উপরোক্ত সন্ত্রাসীরা অশ্লীল ভাষায় গালাগালী করে এবং তার বাড়িতে ককটেল বিস্ফোরনও ভাঙ্গচুর করে। সহ আরো অঞ্জাত ১০/১২ সন্ত্রসীরা উক্ত বিরোধের জের ধরিয়া রতন ভূইয়া এবং তার পরিবারের সদস্যদের গালাগালি করে ও মারপিট করেতে উদ্ব্যত হয়।এমতাবস্থায় উপরোক্ত সন্ত্রাসীরা ক্ষীপ্ত হইয়া রতন ভূইয়ার পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র সস্ত্রের ভয়ভীত দেখিয়ে হুমকি প্রধার করে যে, তাদের কথা না শুনলে ও তাদের কথামত না চলাফের করলে ভবিষ্যতে সুযোগমত রতন ভূইয়া ,নয়ন ভূইয়া ও তার পরিবারকে রাস্তাঘাটে পেলে মারধর করিয়া প্রাণ নাশ করিয়া ফেলবে। উক্ত ঘটনার পর সোনাগাঁ থানায় মোঃ নয়ন ভূইয়া একটি জি,ডি এন্ট্রি করে বলে জানান। যার নং ১০২৩।

