বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নস্থ নানাখী জামিয়া ফারুকিয়া কওমী মাদ্রাসায় মঙ্গলবার মদনপুর মা হসপিটালস্ এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও সাদিপুর ইউনিয়ন আ’লীগ নেতা শেখ রুহুল আমিনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে সমাজসেবক আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা শেখ রুহুল আমিন। তাছাড়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাও. ক্বারী ইব্রাহিম, সাবেক প্রিন্সিপাল মাও. আশরাফ আলী, সিনিয়র মুহাদ্দিছ মুফতি ফায়জুল ইসলাম, মাও. ইলিয়াছ মজুমদার, শিক্ষক নজরুল ইসলাম, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদন্য আব্দুল মতিন, সাংবাদিক দ্বীন ইসলাম, পেশাজীবী আমির হোসেন সহ মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, মাদ্রাসার অন্যান্য শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, স্থানীয় রাজনীতিবিদ, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ইফতার গ্রহণ করেন এবং ইফতারের পূর্বে সমগ্র মুসলিম উম্মাহর কল্যানে পরিচালিত দোয়ায় সকলে শরিক হন। উল্লেখ্য অত্র মাদ্রাসাটি ১৯৩৭ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং অত্র অঞ্চলে দ্বীনি শিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে বলে জানা যায়। ঈদুল ফিতরের পর অত্র মাদ্রাসায় দাওরায়ে হাদীস বিষয়টি চালু হচ্ছে এবং আল্লামা আশরাফ আলী সাহেব উক্ত বিষয়ের উপর দারস্ দিবেন বলে মাদ্রাসা কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছেন।
