BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ

BijoyBarta 24 by BijoyBarta 24
অক্টোবর ৫, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, সোনারগাঁ থানা
0
সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার অভিযোগ
52
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে স্মৃতি রানী বর্মণ (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে উপজেলার সাত ভাইয়াপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।

নিহত স্মৃতি রানী বর্মণ কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর এলাকার শ্যামু চন্দ্র বর্মণের মেয়ে। এই ঘটনায় নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ শনিবার (৪ অক্টোবর) ভোররাতে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, প্রায় ৯ বছর আগে স্মৃতির বিয়ে হয় সোনারগাঁ উপজেলার সাত ভাইয়াপাড়ার সনজিৎ চন্দ্র বর্মণের (৩২) সঙ্গে। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকেই স্মৃতির স্বামী সনজিৎ, শ্বশুর বেনু চন্দ্র বর্মণ, শাশুড়ি জোসনা রানী বর্মণ এবং খালাতো বোন স্বরসতি চন্দ্র বর্মণ মিলে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্মৃতিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

পরিবার তিন লাখ টাকা পরিশোধ করলেও বাকি দুই লাখ টাকার জন্য নির্যাতন অব্যাহত রাখা হয়।

অভিযোগ থেকে জানা যায়, গত ২ অক্টোবর রাত ৯টার দিকে স্মৃতি রানী তার ভাই শ্যামুকে ফোনে জানান যে, যৌতুকের বাকি দুই লাখ টাকা দ্রুত পরিশোধ না করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। পরদিন সকালেও স্বামী সনজিৎ ফোনে ওই টাকা দাবি করে এবং না দিলে সংসার না করার হুমকি দেয়।

এরপর শুক্রবার দুপুরে তারা খবর পান স্মৃতি রানীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে স্মৃতির মরদেহ দেখতে পান। অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্মৃতির গলায় শ্বাসরোধের স্পষ্ট দাগ ছিল।

চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘটনার সময় স্মৃতির স্বামী বা শ্বশুরবাড়ির কেউই হাসপাতালে উপস্থিত ছিলেন না।

নিহতের ভাই শ্যামু চন্দ্র বর্মণ অভিযোগ করে বলেন, “যৌতুকের টাকার জন্যই পরিকল্পিতভাবে তার বোনকে হত্যা করা হয়েছে।” ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির সবাই পলাতক।

এ বিষয়ে সোনারগাঁ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) রাশেদুল ইসলাম জানান, “এ বিষয়ে একটি মামলা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি।”

পরে

বন্দরে সালিশ চলাকালে প্রতিপক্ষের আঘাতে শ্রমিক নিহত

আগে

বন্দরে যুবকের লাশ উদ্ধার

আগে
ফতুল্লায় নিখোঁজ ট্রাক চালকের লাশ উদ্ধার

বন্দরে যুবকের লাশ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.