বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকার পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান সহ কার্তুজ উদ্ধার করেছে করে র্যাব-১১।
র্যাব-১১প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,র্যাব-১১ একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২৬শে অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করে।
উদ্ধার কৃত আগ্নেয়াস্ত্র এর পরবর্তী আইনানুগ কার্যক্রমের প্রকৃয়াধীন আছে।
