বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’ পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
স্থানীয়রা জানায়, পিরোজপুর ইউনিয়নের পাঁচানী গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে রাসেল ও আব্দুল হামিদ নামে দুটি গ্রুপের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে গ্রামে অবস্থান নেয়। এক পর্যায়ে দুপুরের দিকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করা হয়। সংঘর্ষে দু’পক্ষের অন্তত ১০ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা রয়েছে। এ ঘটনায় মামলাসহ জড়িত আটকে পুলিশি অভিযান চলছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি মহিববুল্লাহ।

