বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের টিপরদী এলাকায় চৈতি কম্পোজিট নামে গার্মেন্টসের ভেতরে কর্মরত রাজু (৩২) নামে এক শ্রমিক রবিার বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যুৎ পৃষ্ট হয়। এ সময় শ্রমিকরা গুরুত্বর আহতাবস্থায় রাজুকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। নিহত রাজু উপজেলার সনমান্দী ইউনিয়নের নোয়ানগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে চৈতি কম্পোজিট গার্মেন্টেসে মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিল।
চৈতি কম্পোজিটের শ্রমিকরা জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজু মেশিনে কাজ করছিল। কাজ করা অবস্থায় হঠাৎ সে বিদ্যুতের তারে জড়িয়ে পরে গুরুত্বর আহত হয়। এ সময় আমরা উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজুকে মৃত বলে জানায়। সোনারগাঁও থানার ওসি মঞ্জুর কাদের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

