বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁও উপজেলায় বিয়ের প্রলোভনে ৭ বছর ধরে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার সকালে প্রেমিকা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে প্রেমিকা উল্লেখ করেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের হোলদাবাড়ি গ্রামের আঃ হাকিম মিয়ার ছেলে মোজাফ্ফর এর সাথে একই স্কুলে লেখাপড়া করার সময় তার সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রেমিকার মা-বাবা তাকে ২০১০ সালে অন্যত্র বিয়ে দিয়ে দেন।
বিয়ের পর মোজাফ্ফর প্রেমিকাকে বিয়ে করবে বলে তার স্বামীর সংসার ছেড়ে চলে আসতে বলে। প্রেমিকা তার কথা মতো ২০১১ সালে তার স্বামীকে ত্যাগ করে বাড়িতে এসে মোজাফ্ফরকে বিয়ে করতে বলে। ওই সময় মোজাফ্ফর তাকে বিয়ে করবে বলে কালক্ষেপন করে এবং তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরার কথা বলে দৈহিক মিলন করে। এদিকে, এভাবে মেলামেশার পর মোজাফ্ফর বাবা-মা তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয়।
তখন প্রেমিকা বিয়ের ব্যাপারে প্রেমিক মোজাফ্ফর প্রশ্ন করলেমোজাফ্ফর তাকেও বিয়ে করবে বলে ফের বিভিন্ন জায়গায় নিয়ে দৈহিক মিলন করে। সর্বশেষ চলতি মাসের ১২ তারিখ সন্ধ্যায় মোজাফ্ফর প্রেমিকার বাড়িতে এসে তাকে একা পেয়ে বিয়ে করবে বলে দৈহিক মিলন করতে চায় এসময় প্রেমিকা তাকে বাধা দিলে সে জোড়পূর্বক তাকে ধর্ষণ করে।
এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান জানান, ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। প্রেমিকাকে ধরতে বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

