বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ছোট সাদিপুর গ্রামে নাফিস পেপার বোর্ড মিলে মাঠ পাম্পের সাহায্যে পানি নিস্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে আবু জাহিদ মামুন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৯ ডিসেম্বর) সকালে।
নিহত শ্রমিক আবু জাহিদ মামুন নেত্রকোনা জেলার ভারহাট্টা থানার ডেঙ্গুরা গ্রামের আবুল কাশেমের ছেলে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামে নাফিস পেপার বোর্ড মিলে মাঠ পাম্পের সাহায্যে পানি নিস্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে আবু জাহিদ মামুন নামের এক শ্রমিকের মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাফিস পেপার বোর্ড মিলের ব্যবস্থাপক সালাউদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

