বিজয় বার্তা ২৪ ডট কম
মেনিখালি নদীতে গোসল করতে গিয়ে বালুবাহী বাল্ক হেডের ধাক্কায় গত শুক্রবার সকালে সিফাত (১২) নামের এক শিশু নিখোঁজ হয়। নিখোঁজের ১২ ঘন্টাপর মেনিখালি ব্রিজের নিচ থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিফাতের সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত সিফাত কুমিল্লা জেলার মেঘনা থানার নলচর এলাকার ইয়াছিন মিয়ার ছোট ছেলে।
মাদ্রসার সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার ইয়াসিন মিয়ার ছেলে সিফাত গত ৩বছর আগে হাবিবপুর হাফিজিয়া আনোয়ারা মাদ্রাসার ভর্তি হয়। শুক্রবার সকালে তার সহপাঠিদের সাথে মালীখালি নদীতে গোসল করতে যায়। এসময় নদীতে চলাচলরত বালুবাহী বাক্কহেডের সাথে ধাক্কা লেগে সে নিখোঁজ হয়। প্রথমে সহপাঠিরা ভেবে ছিল সে দুষ্টমী করছে। পরে দীর্ঘক্ষণ সে পানি থেকে না উঠায় মাদ্রাসা কর্তৃপক্ষকে অবহিত করে। মাদ্রাসা কর্তৃপক্ষ লোক দিয়ে নদীতে অনেক খোজাঁখুজি করে না পেয়ে তারা উদ্ধার অভিযান অব্যাহত রাখে। এদিকে রাত আটটার দিকে নিখোঁজ সিফাতের মৃত দেহটি মারীখালি ব্রিজের পশ্চিমপাশে ভেসে উঠে দেখে। এসময় মাদ্রাসার শিক্ষকরা তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করে। এ ঘটনায় সিফাতের বাবা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

