বিজয় বার্তা ২৪ ডট কম
রাত পোহালেই উপজেলা পরিষদ নির্বাচন। এর মধ্যে সোনারগায়ের ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউব অয়েল মার্কার ওমর বাবু ওরফে বাবুল হোসেনের নির্দেশে ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালানো হয়েছে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের সাথে থাকা একটি মটর সাইকেল জব্দ করেন পুলিশ।
রবিবার দিবাগত রাত ১ টায় সোনারগায়ের সাদিপুর ইউনিয়নের বরাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, সোনারগায়ের কাঁচপুরের আমির হোসন এর ছেলে সুমন হোসেন (২১) এবং উভয় এলাকার মো. জামানের ছেলে খোকন (২১)।
আসামীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের পরিদর্শক (ডিআ-১) সাজ্জাদ রোমন।
