বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার আনুমানিক সকাল ৯ঃ৩০ ঘটিকায় মদনপুর থেকে নয়াপুরের উদ্দেশ্যে যাবার সময় মদনপুর টু জয়দেবপুর সড়কের ও সোনারগাঁও উপজেলাধীন ললাটিতে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরীর সম্মুখে একটি বিদ্যুৎচালিত অটো গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে অটো গাড়ির ১জন যাত্রী নিহত ও চালক সহ অপর ৩জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দূর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মদনপুরের ঈশাখা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং তার মধ্যে আজিজুলের অবস্থা মারাত্মক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আজিজুল হক (২৫) মদনপুর ইউপি’র ছোটবাগ এলাকার মৃত আঃ বারেক মিয়া’র ছেলে বলে জানা গেছে। তাছাড়া নিহত আজিজুল হক বন্দর থানা যুব মহিলা লীগ নেত্রী ও মদনপুর ইউপি’র চাঁনপুরের বাসিন্দা মাফিয়া আক্তার তানিয়া’র মেয়ের জামাতা বলেও জানা গেছে। গতকাল বাদ আসর জানাযা শেষে নিকটস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আহত অপর ৪ জনের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। এদিকে দূর্ঘটনায় নিহত আজিজুলের আত্মার মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া।

