বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ উপজেলার সানাউল্লা (৪২) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে জামাল হোসেন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (১৯ ডিসেম্বর) ভোরে ঢাকা রাজধানী যাত্রাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে বিকালে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত জামাল হোসেন সোনারগা বৈদ্যার বাজার এলাকার নূরা ব্যাপারীর ছেলে। নিহত ছানাউল্লা উপজেলার আনন্দবাজার খামারগাও এলাকার বাসিন্দা।
মামলার তদন্তকারী অফিসার শহিদুল ইসলাম জানান, বুধবার ভোরে ঢাকা রাজধানী যাত্রাবাড়ি এলাকা থেকে ছানাউল্লা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি জামাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে ।তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত,পারিবারিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টায় ছানাউল্লাকে ২২ জন মিলে কুপিয়ে হত্যা হত্যা করে। এই হত্যা মামলায় ইতি মধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদলতে ১৬৪ ধারায় আদলতে জবানবন্দি দিয়েছেন। জবানবািন্দতে জামালের নাম রয়েছে।
