বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ঘটনায় উচ্চ আদালতের স্বপ্রনোদিতভাবে দায়ের হওয়া মামলায় আগামী ২৩ মে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। রোববার ১৪ মে সকাল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা মামলার পরবর্তী শুনানীর আদেশ প্রদান করেন। শুনানীর সময় আদালতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। এর আগে গত ৮ মে উচ্চ আদালতের একটি ব্যাঞ্চ এমপি সেলিম ওসমানের আগাম জামিন মঞ্জুর করে জামিন প্রদান করেন। রোববার সকালে এমপি সেলিম ওসমানের পক্ষের আইনজীবীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরার কাছে উচ্চ আদালতে মঞ্জুরকৃত জামিনের নথিপত্র পেশ করেন।
এমপি সেলিম ওসমানের পক্ষে মামলার শুনানীতে অংশ নেন আইনজীবি কাজী নজিবুল্লা হিরু, সিদ্দিকুর রহমান, ব্যারিস্টার রেহান, অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, সুলতান উদ্দিন নান্নু, মোজাম্মেল সহ বেশ কয়েকজন আইনজীবি।
এ ব্যাপারে সংসদ সদস্য সেলিম ওসমান সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় জানান, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন তার নিজস্ব গতিতে চলবে।
