BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

সেলিম ওসমানের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ১৫, ২০১৯
in লিড, সদর থানা
0
সেলিম ওসমানের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন
43
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ৪৪ তম শাহাদাৎ বার্ষিক পালন করা হয়েছে। এ সময় তিনি বন্দরে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের জন্য ২৫ লাখ এবং মগ্যার্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের বঙ্গমাতা ফজিলেতুনেচ্ছা মুজিব ভবনের জন্য আরো ৭৫ লাখ টাকার চেক প্রদান করেছেন। এছাড়াও তিনি বন্দর উপজেলার সকল স্কুল এবং নারায়ণগঞ্জ ও বন্দরের ৫টি কলেজের শিক্ষার্থীদের মাঝে ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক পৃথক দুটি রচনা প্রতিযোগীতা আয়োজন করার কথা বলেছেন। পৃথক দুটি রচনা প্রতিযোগীতায় মোট ৩ কোটি টাকার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ১৫ আগস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এবং জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার সকাল ৯টা বন্দরের ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়া দশদোনা এলাকায় ব্যক্তিগত অর্থায়নে নির্মিত শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ জামালের সহ তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দিনের কর্মসূচী শুরু করেন এমপি সেলিম ওসমান।

এ সময় তিনি মঞ্চে শিক্ষা প্রতিষ্ঠানটির দুজন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু সম্পর্কে বক্তব্যে দেওয়ার জন্য মঞ্চে আহবান জানান। শিক্ষার্থীদের বক্তব্যের পর তিনি ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা’ শীর্ষক রচনা প্রতিযোগীতা আয়োজনের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, বন্দর উপজেলার প্রতিটি স্কুলকে নিয়ে প্র্রতিযোগীতার আয়োজন করা হবে। প্রতিযোগীতায় ২ কোটি টাকার মোট ১০টি পুরস্কার প্রদান করা হবে। এরমধ্যে বিজয়ী শিক্ষার্থীদের প্রাপ্য পুরস্কারের অর্ধেক পাবে শিক্ষার্থী এবং বাকি অর্ধেক উক্ত শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্য থেকে কিছু অংশ যারা শিক্ষার্থীদের ট্রেনআপ করবে তাদেরকে সম্মানী হিসেবে প্রদান করা হবে।

অপরদিকে বেলা ১১টায় নারায়ণগঞ্জ কলেজে শেখ কামাল ভবনে অনুষ্ঠিত দোয়ার পূর্বে তিনি ঘোষণা দেন বন্দর উপজেলার স্কুল গুলোর ন্যায় নারায়ণগঞ্জ এবং বন্দরে অবস্থিত ৫ টি কলেজ সরকারী তোলারাম কলেজ, সরকারী মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, সরকারী কদম রসুল কলেজ এবং নাজিম উদ্দিন ভূইয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মাঝেও একই বিষয়ে একই নিয়মে প্রতিযোগীতার আয়োজন করা হবে। আর কলেজ ভিত্তিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগীতার পুরস্কার হবে ১ কোটি টাকা। এসময় তিনি নিজ অর্থায়নে নির্মিত শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের ভবনটি উর্ধমুখী সম্প্রসারন(৫তলা) করার জন্য আরো ২৫ লাখ টাকার চেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাসুম আহম্মেদ এর হাতে তুলে দিয়েছেন।

এর আগে সকাল ১০টায় মদনপুর বাসস্ট্যান্ডে আরো একটি দোয়া অংশ নিয়ে রান্না করা খাবার বিতরন করেন এমপি সেলিম ওসমান।

পরে দুপুর সাড়ে ১১টায় নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে বিকেএমইএ এর আয়োজনে মিলাদ ও দোয়া অংশ নেন এমপি সেলিম ওসমান যিনি উক্ত সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। এরপর খানপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় আরো একটি দোয়ায় অংশ নেন। পরে তিনি মগ্যার্ণ বালিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর নিয়ে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দেন।

সেখানে তিনি মগ্যার্ন বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গমাতা ফজিলেতুনেচ্ছা মুজিব ভবনের উর্ধমুখী সম্প্রসারনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৭৫ লাখ টাকার চেক স্কুল পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের হাতে তুলে দেন। এর আগে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৩ কোটি টাকা ব্যয়ে বঙ্গমাতা বেগম ফজিলেতুন্নেচ্ছা মুজিব নামে ভবনটি নির্মাণ করে দিয়েছেন।

মর্গ্যাণ স্কুলে দোয়ার পূর্বে এমপি সেলিম ওসমান বলেন, আজকে আমরা পতাকা আকঁতে পেরেছি স্বাধীন হতে পেরেছি বঙ্গবন্ধুর জন্য। তিনি দেশের দায়িত্ব নিয়েছেন তোমরা নারায়ণগঞ্জের দায়িত্ব নাও। আমি চেষ্টা করবো এই স্কুলটাকে স্কুল এবং কলেজ হিসেবে সম্পন্ন করার জন্য। পরে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত দোয়া এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মিলাদ ও দোয়া অংশ গ্রহন করেন।

উক্ত অনুষ্ঠান গুলোতে এমপি সেলিম ওসমান ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বন্দর উপজেলার চেয়ারম্যান এম এ রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়াদার খান কাজল, নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও নাহিদা বারিক, বিকেএমইএ এর প্রথম সহ সভাপতি মনুসর আহম্মেদ, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালন ফারুক বিন ইউসুফ পাপ্পু, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন সহ অন্যান্য অন্যান্য নেতৃবৃন্দরা।

পরে

রূপগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন হাসিনা গাজী

আগে

জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

আগে
জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.