বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি ডিএনডি খাল সংস্কার প্রকল্পের কাজ শুরু হবে। সাড়ে ৫‘শ কোটি ব্যায়ে প্রকল্প শেষ হলেই এখানে আর জলাবদ্ধতা থাকবে না। স্কুল কলেজ কালভার্ট রাস্তাঘাট সহ সব উন্নয়ণের দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন। আপনারা শুধু ভালো ছেলে তৈরি করার জন্য আমাকে সহযোগিতা করেন। খেয়াল রাখবেন, আপনাদের ছেলে যেন মাদকের সাথে জড়িয়ে না যায়, এলাকার কেউ যেন মাদকাক্ত না হয়। মাদক যেন কেউ বিক্রি করতে না পারে। আমি চাই ফতুল্লায় শুধু শান্তি আর শান্তি বিরাজ করুক। এ ছাড়া আপনাদের কাছে আর কিছু চাই না।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন মোহাম্মদ আলীর বালুরমাঠ এলাকায় ১৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে থানা স্বেচ্ছসেবকলীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন আয়োজিতশোক দিবসের আলোচনা ও কাঙ্গালিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান আরো বলেন, আমি চাই আমার ছেলে যেমন মানুষ হচ্ছে তেমন সবার ছেলেও মানুষ হোক। তবে এটা আমার পক্ষে একা সম্ভব নয়। এ জন্য আপনাদের সহযোগিতা দরকার। যে ঘরে একটা মাদকাক্ত ছেলে আছে সে ঘর দোজখ হয়ে যায়। মায়ের বুক ছিড়ে যায়। এরা সমাজ ধ্বংস করে দেয়। এরা সমাজের শত্রু। এদের সাথে কোনো আপোষ নেই। আমি পুলিশদের নির্দেশ দিয়েছি এদের যেন কোনো ছাড় না দেয়া হয়। সে যে হোক তাদের কোনো ছাড় নেই।
এ ছাড়াও এমপি শামীম ওসমান সারাদিনে কুতুবপুর শাহিবাজার থেকে শুরু করে ফতুল্লা ডিআইটি মাঠে ফতুল্লা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন। এখানে ফতুল্লা ইউপি চেযারম্যান লুৎফর রহমান স্বপন,যুবলীগ সভাপতি মীর সোহেল,ছাত্রলীগ সভাপতি আবু মোঃ শরীফুল হক উপস্থিত ছিলেন। তক্কার মাঠে সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন জুয়েল আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

