বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বৃহওর ময়মনসিংহ সমিতির সাধারণ সম্পাদক নিবাচিত হওয়ায় নারায়নগঞ্জের সদর মডেল থানার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন ওসি কামরুল ইসলাম।
শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসপিকে এই শুভেচ্ছা জানান তিনি।
ওসি কামরুল বলেন, আমাদের এসপি হারুন স্যার একজন ভাল মনের মানুষ। নারায়ণগঞ্জকে শান্তিপূর্ন রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি যেখানেই থাকেন সেখানেই অপরাধীদের ঘুম হারাম করে দেন। তার নেতৃত্বে আমরা নারায়ণগঞ্জ পুলিশের কর্মকর্তারা নারায়ণগঞ্জকে শান্তিপূর্ন রাখতে কাজ করছি। আমি এসপি স্যারের দীর্ঘায়ু কামনা করছি এবং তার সুন্দর ভবিষৎ কামনা করছি।
এসময় নারয়নগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ডিআই-২ পরিদর্শক সাজ্জাদ রোমন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার (৩ মে) সকাল ১০টায় ঢাকার আইডিইবি ভবনের কাউন্সিল হলে বৃহত্তর ময়মনসিংহ সমিতির দ্বি- বার্ষিক সাধারণ সভা- ২০১৯ ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা আগামী ২ বছরের জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বৃহত্তর ময়মনসিংহ তথা (জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ) জেলার সমিতির সদস্যদের সমর্থনে সভাপতি হিসেবে নির্বাচিত হন জনাব মোঃ আবুল কালাম আজাদ, মুখ্য সমন্বয়ক, এসডিজি, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা ও সেক্রেটারী হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর-রশীদ বিপিএম(বার),পিপিএম(বার) ।

