বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি সমর্থীত জোট প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম-মহাসচিব মনীর হোসেন কাসেমী প্রশাসনের প্রতি সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও কালো টাকার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রশাসন চাইলে খুব অল্প সময়ের মধ্যেই এসব নিয়ন্ত্রণে আনতে পারে। নির্বাচনকে যেন অর্থের খেলায় পরিণত করা না হয়, সে জন্য প্রশাসনকে কঠোর নজরদারির অনুরোধ জানান তিনি।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সেক্রেটারি এডভোকেট আব্দুল বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

