বিজয় বার্তা ২৪ ডট কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য প্রার্থীরা নির্বাচিত হলে নাগরিক প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে এমন অঙ্গীকার করেন।
এসময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত নাগরিকদের নানা প্রশ্নের উত্তর দেন। নাগরিকগণ অতীতে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যত প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেন।
‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’-সুশাসনের জন্য নাগরিক (সুজন) শনিবার সকালে নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাগরিক সংলাপের আয়োজন করে।সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে এসময় আমন্ত্রিত অতিথি হুসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড: ফজলুল হক রুমন রেজা।
এসময় অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন এড. আবুল কালাম, এবিএম সিরাজুল মামুন, মাকসুদ হোসেন, তারিকুল ইসলাম, নাহিদ হোসেন, মুফতি মাসুম বিল্লাহ, আবু নাঈম খান বিপ্লব, এড. মন্টু ঘোষ, এইচএম আমজাদ হোসেন মোল্লা।
উপস্থিত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদীয় প্রার্থীরা সরাসরি জনগণের প্রশ্নের মুখোমুখি হন এবং এলাকার উন্নয়ন, সুশাসন, নির্বাচনকালীন প্রতিশ্রুতি ও নাগরিক অধিকার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা, পেশাজীবী, গণমাধ্যমকর্মী ও তরুণ ভোটাররা উপস্থিত ছিলেন।
