বিজয় বার্তা ২৪ ডট কম
মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের উপর বর্বরোচিত হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠন । সেই সাথে মিয়ানমারের সেনা শাসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও অং সান সুচি নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দরা । তারা বলেন, সুচি শান্তিতে নোবেল পেয়ে দেশে অশান্তি সৃষ্টি করে বিশ্বের মানুষকে হতভাগ করছেন । তাই অতিলম্বে মিয়ানমারের শান্তি ফিরে এনে সকল শরনার্থীদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করতে জাতিসংঘের প্রতি আহ্বান করছি ।
শনিবার সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনকে উদ্যোগে রোহিঙ্গা মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য এড. মাহবুবুর রহমান ইসমাইল, সুভাষ সাহা, মনির হোসেন, সেলিম হোসেন, আহমদ আলী বেপাড়ী, যুগ্ম সম্পাদক , সাংগঠনিক রমজানুল রশিদ, সহ সাংগঠনিক মাকিত মোস্তাকিম শিপলু, মহিলা সম্পাদিকা আঞ্জুমান আরা আকসির, দিলআরা মাসুদ ময়না, ক্রীড়া সম্পাদক আজমত উল্লাহ খন্দকার, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন সহ অনেকেই ।

