বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সহজতর করতে সিভিল সার্জন বরাবর স্মারকলিপি প্রদান করেন।
রবিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি সুলতান মোহাম্মদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি আহাজ্ব শেখ হাসান আলী, অর্থ সম্পাদক ও প্রকাশনা সম্পাদক মুহা. ইসমাইল, প্রশিক্ষণ সম্পাদক মাহদী হাসান খান, শহর উত্তর শাখার সভাপতি আলহাজ্ব কবির হোসেন, শহর দক্ষিণ শাখার সভাপতি শফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে নারায়ণগঞ্জ মহানগরের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবার চরম সংকট পরিলক্ষিত হচ্ছে। সরকারি ও বেসরকারি হাসপাতালসমূহে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ এবং জরুরি চিকিৎসা সেবার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে সাধারণ জনগণ, বিশেষ করে নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।
বিশেষ করে, মাতৃসেবা, শিশু স্বাস্থ্য, এবং ডেঙ্গু, টাইফয়েড, ডায়রিয়াসহ মৌসুমি রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সেবা নিশ্চিত না হওয়ায় জনগণের মধ্যে হতাশা বৃদ্ধি পাচ্ছে, যা একটি উদ্বেগজনক অবস্থা সৃষ্টি করছে।
উল্লেখযোগ্য সমস্যাসমূহ:
* পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাব।
* ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের অপ্রতুলতা।
* জরুরি চিকিৎসাসেবার সীমিত সুযোগ।
* স্বাস্থ্যকেন্দ্রসমূহের অবকাঠামো ও পরিবেশের অবনতি।
* স্বাস্থ্যসচেতনতা কার্যক্রমের ঘাটতি।
অতএব, আমরা নিম্নোক্ত দাবিসমূহ জানাচ্ছি:
১। মহানগরের সব স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ প্রদান।
২। বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর সরবরাহ নিশ্চিতকরণ।
৩। জরুরি চিকিৎসাসেবা (ইমার্জেন্সি) ও অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ।
৪। স্বাস্থ্যকেন্দ্রসমূহে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও আধুনিকায়ন।
৫। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে জনমুখী ক্যাম্পেইন পরিচালনা

