বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জ থেকে ৮০ পিছ ইয়াবাসহ মোঃ জামান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার মুক্তি নগর নয়াটি এলাকা থেকে এ,পি,বি,এম এর এস আই সিরাজুল ইসলাম তাকে ইয়াবাসহ আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। জানা যায়, মোঃ জামান (২৮) নামে এক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে মুক্তি নগর নয়াটি এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ৮০ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। আসামী কাজী পাড়া গ্রামের বন্দর থানার নারায়নগঞ্জ জেলার মোঃ নান্নু মিয়া ছেলে মোঃ জামানকে গতকাল রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে কোর্টে প্রেরন করে ।

