বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৯৫০ পিস ইয়াবা’সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
শনিবার র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার মোঃ শামসুর রহমান নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ জিলানী (২৫) কুমিল্লা জেলার ভল্লপুর গ্রামের মোঃ চারু মিয়ার ছেলে ও মোঃ হৃদয় (২০) রামধনপুর গ্রামের মোঃ আক্তার হোসেন।
র্যাব-১১ এর কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামীগণ পরস্পর যোগসাজশে মটরসাইকেলে করে কুমিল্লা থেকে বিশেষ কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে ১৯৫০ পিছ ইয়াবা নিজেদের হেফাজতে রেখে পরিবহন করছিল। এরই পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র্যাব ১১ এর একটি আভিযানিক দল ৯ মে ভোরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ দশতলা এলাকার মোস্তফা ফার্নিচারের সামনে চিটাগং টু ঢাকা হাইওয়ে রোডের উপর অস্থায়ী চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের মাদক পরিবহনে ব্যাবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

