বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৫০) এক ব্যাক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত ১০টায় কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। এসময় অজ্ঞাত ওই ব্যাক্তি রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত এক গাড়ির চাপায় মারা যায় বলে পুলিশ জানায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শ ফয়সাল আহমেদ জানায়, শুক্রবার রাত আনুমানিক ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে অজ্ঞাত এক গাড়ির চাপায় অজ্ঞাত ওই ব্যাক্তি (৫০) নিহত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

