বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর সাথে অভিমান করে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আত্মহননকারী ওই গৃবধুর নাম রুমা(২৯)। সে নাসিক ১নং ওয়ার্ডের মুজিব বাগ মোড় এলাকার জাকির মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোঃ খোকন খানের দ্বীতিয় স্ত্রী।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নূরে আলম জানান, স্বামীর সাথে অভিমান করে মোঃ খোকন খানের দ্বীতিয় স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে রুমা আত্মহত্যা করে। পরে আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে রুমার স্বামী ও থানায় খবর দেয়। পরে থানা পুলিশ গিয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৭।

