বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে ৯ জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ভোরে নাসিক এক নং ওয়ার্ডের রনি সিটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে আদমজী ও কাচপুর ফায়ারসার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দগ্ধরা হলো: হাসান (৩৭),সালমা (৩০), মুনতাহা (১১),জান্নাত (৪),রাইয়ান (৪ মাস),আসমা (৩৫),তিসা (১৬),আরাফাত (১৩), তনজিল ইসলাম ৪০।
জানা গেছে, রনি সিটি আবাসিক এলাকার জাকির খন্দকার নামক এক বাড়ি মালিকের টিনশেড ভাড়া বাড়তে একটি বাসার ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিটের হয়। পরে সেখান থেকে আগুন ছড়িয়ে গিয়ে আরও একটি বাসায় ধরে যায়। এতে মুহুর্তেই ৯ জনকে দগ্ধ হয়ে যান।
এ আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.মিরণ মিয়া বলেন, আমরা খবর শুনেই ছুটি গিয়েছিলাম। তবে ঘটনাস্থলে গিয়ে দেখতে পেয়েছি যারা দগ্ধ হয়েছেন তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে আমরা আগুন নিভিয়ে আসি।
