বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৩৫০ বোতল ফেন্সিডিল এবং ২০ কেজি গাঁঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সকালে থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কুমিল্লা থেকে আগত ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার তল্লাশী করে ৩৫০ বোতল ফেন্সিডিল এবং ২০ কেজি গাঁজাসহ ০২ জন ছদ্মবেশী মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ সাজ্জাদ হোসেন এবং ২। (২৯) মোঃ মাসুদ রানা (২৭)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ সাজ্জাদ হোসেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার মৃত সিরাজ উদ্দিন এর ছেলে এবং অপর আসামী মোঃ মাসুদ রানা শরীয়তপুর জেলার ডামুড্যা থানাধীন শিধলকুড়া এলাকার মোঃ আলী হোসেন এর ছেলে। গ্রেফতারকৃত আসামী মোঃ সাজ্জাদ হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার দায়ে ইতোঃপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশ ধারন করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

