বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে স্থানীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে ও বাদ এশা পাইনাদি সিআই খোলা বায়তুল মামুর জামে মসজিদে নাসিক ১নং ওয়ার্ডে কাউন্সিল প্রার্থী আওয়ামীলীগের প্রবীণ নেতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম এর উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বন্ধবন্ধুর, তাঁর পরিবার ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি, দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া করানো হয়।
দোয়া শেষে আলহাজ্ব মোঃ আনোয়ার ইসলাম এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। যিনি নিজেকে দেশের উন্নয়নে বিলিয়ে দিয়েছেন। তার প্রচেষ্ঠায় আজ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ সোনার বাংলায় পরিনিত হয়েছে। দেশ ও আমাদের উন্নয়নে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি।
অপরদিকে. মিজমিজি পাইনাদি পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদে বাদ এশার ১ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্ম দিন উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নাসিম মাহমুদ তপন, ১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নাজির ওয়াহিদ, মোঃ মনির হোসেন, মেহিদী হাসান বিজয়, সাগর মিয়া, সালমান ,সোহেল রানা,শামীম সিকদার প্রমূখ।
