বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে টাকা চেয়ে না পেয়ে সত ভাইকে সন্ত্রাসী দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড রসূলবাগ বালুরমাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত সুমনকে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমন মিয়া সিদ্ধিরগঞ্জের বাগমারা এলাকার সেলিম মিয়ার ছেলে।
আহত সুমন মিয়ার স্ত্রী সুমি আক্তার জানান, সোমবার একটি এনজিও থেকে ৩০ হাজার টাকা ঋণ গ্রহণ করি। এই খবর সুমনের সত ভাই তুহিন পেয়ে টাকা ধার চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার স্বামীকে ফোনে ডেকে নিয়ে তুহিনসহ আরো ৮/৯জন সন্ত্রাসী সুমনের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা ৩০ হাজার টাকা ও ১টি মোবাইল সেট নিয়ে যায়। পরে সুমনকে উদ্বার করে প্রথমে শিমরাইল সাজেদা হাসপাতালে নিলে গেলে ডাক্তর নারায়ণগঞ্জ ১০০ সজ্জা খাঁনপুর হাসপাতাল নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই জুলহাস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুমনের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

