বিজয় বার্তা ২৪ ডট কম
সিদ্ধিরগঞ্জে চলন্ত মাইক্রোবাস থেকে এক ব্যক্তির লাশ ফেলে পালালো অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। সঙ্গে ফেলে যায় একটি কালো ব্যাগ। লাশটি ফেলে মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায় ঢাকার দিকে। ব্যাগে থাকা পরিচয়পত্র থেকে পুলিশ তার পরিচয় উদ্ধার করেছে। সে সেনালী ব্যাংক প্রধান কর্যালয়ের নিরাপত্তা প্রহরির দায়িত্বে কর্মরত ছিলেন। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আব্দুল মান্নান কুমিল্লার বড়ুরা থানার কিশানপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে। নিহত আঃ মান্নানের চোখ সাদা রঙের টেপ দিয়ে মোড়ানো ছিলো এবং চোখে কালো সানগ্লাস ছিলো। গতকাল বুধবার বুধবার বেলা সাড়ে ১০ টায় ঢাকামুখী একটি মাইক্রোবাস থেকে লাশটি ফেলে যায় দূর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সিদ্ধিরগঞ্জে চলন্ত মাইক্রোবাস থেকে লাশ ফেলে পালালো দুর্বৃত্তরা
ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বুধবার বেলা সাড়ে ১০টায় ঢাকামুখী একটি মাইক্রোবাস থেকে সিদ্ধিরগঞ্জের মৌচাক স্যামস ফিলিং ষ্টেশনের পাশে লাশটি ফেলে যায় অজ্ঞাতরা। সাথে একটি কালো রঙের ব্যাগও ফেলে যায়। লাশের সাথে থাকা একটি পরিচয়পত্র থেকে জানা যায় সে সেনালী ব্যাংক প্রধান কর্যালয়ের নিরাপত্তা প্রহরির দায়িত্বে কর্মরত ছিলেন। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী আঃ মান্নান কুমিল্লার বড়ুরা থানার কিশানপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে বলে জানা যায়। নিহত আঃ মান্নানের চোখ সাদা রঙের টেপ দিয়ে মোড়ানো ছিলো এবং চোখে কালো সানগ্লাস ছিলো।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দকী জানান, আঃ মান্নান নামে এক বাক্তিকে হত্যার পর লাশ ফেলে গেছে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায়। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। বিভিন্ন স্থানে লাগানো সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে তদন্ত করে বিস্তারিত জানার চেষ্টা করছি। এ বিষয়ে পরে আমরা বিস্তারিত জানাতে পারবো।
