বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় লিটন ওরফে লিটাকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামি লিটন ওরফে লিটা (৩০) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
শনিবার রাতে র্যাব-১১ এর অপস্ অফিসার মোঃ গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার সকালে আড়াইহাজার পায়রাচত্তরএলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর কর্মকর্তা জানান, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার এক স্বামী তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছিল। একই এলাকায় তার খালাতো ভাই বিবাদী লিটন ওরফে লিটা (৩০) বসবাস করতো। আত্মীয়তার সম্পর্কের জেরে তার বাড়ীতে বিবাদী লিটন ওরফে লিটা নিয়মিত আসা-যাওয়া করতো। আসা-যাওয়ার একপর্যায়ে বিবাদী লিটন ওরফে লিটা তার খালাতে ভাইয়ের স্ত্রীর উপর কুদৃষ্টি দেয়। বিবাদী তার খালাতে ভাইয়ের স্ত্রীকে প্রায় সময়ই বিভিন্ন অশালীন কথাবার্তার মাধ্যমে উত্যক্ত করার চেষ্টা করিত এবং কু-প্রস্তাব দিত। ভিকটিম বিবাদীর কু-প্রস্তাবে রাজি না হলে তাকে বিভিন্ন ভয়ভীতি প্রদান করিত। এরই ধারাবাহিকতায় গত ১৪ মে ভিকটিমের স্বামী ভোরে নাস্তা আনার জন্য বাড়ীর বাইরে গেলে বিবাদী লিটন ওরফে লিটা অসৎ উদ্দেশ্যে ভিকটিমের বসত ঘরের পশ্চিম দিকের কর্ণারে টিনের চাল উচাইয়া ভোরে কৌশলে ঘরের ভিতরে প্রবেশ করে। ভিকটিম বিষয়টি টের পেয়ে ডাক চিৎকার করার চেষ্টা করলে, বিবাদী ভিকটিমের মুখ চেপে ধরে ভয়ভীতি ও হুমকি প্রদান করে বসত ঘরের শয়ন কক্ষের ভিতরে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এরই প্রেক্ষিতে ভিকটিম নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় এই সংক্রান্তে একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত লিটাকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আসামিকেথানায় হস্তান্তর প্রক্রিধীান রয়েছে।

