বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের চিটাগাং রোড থেকে ১৪ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৪ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ ১। মোঃ অপু আহমেদ @ রাফি (২৩)।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ অপু আহমেদ @ রাফি কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন হোসেনপুর এলাকার মৃত শাহাবুদ্দিন এর ছেলে। সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার চালকের পরিচয় দিয়ে অভিনব পদ্ধতিতে ট্রাভেল ব্যাগে করে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদক ব্যবসা গ্রেফতারকৃত আসামীর একমাত্র পেশা, প্রাইভেটকার চালক হিসেবে পরিচয় তার ছদ্মবেশ মাত্র। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

